1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন।

রোববার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিনজন বিচারপতি রাষ্ট্রপতি সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
বিচারপতিগণ হলেন: বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো.জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতিদের নিয়োগের ফলে আপিল বিভাগের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে।
তিনি আশা করেন যে বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারপতিগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি হামিদ বলেন, কোভিড-১৯-এর মতো দুর্যোগ মুহূর্তেও জনগণ যাতে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সুত্র-বাসস
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team