1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বন্যাদুর্গত মানুষের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বন্যাদুর্গত মানুষের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বিমানবাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভাপতি সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনী ও বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বিমানবাহিনী প্রধান এরই মধ্যে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে তাদের পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি, যে কোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team