1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ‘মায়ের ডাক’র সদস্যরা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ‘মায়ের ডাক’র সদস্যরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা।

এদিন দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

খবর২৪ঘন্টা/জগসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team