1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি 'দুলাভাই' - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি ‘দুলাভাই’

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে সদর থানায় মামলা করেছে তার মা।

মামলায় কয়েকদফা ধর্ষণের অভিযোগ তুলে কিশোরীর দুলাভাই পারভেজ ও প্রতিবেশী হজরত আলীকে আসামি করা হয়েছে। বর্তমানে নির্যাতিতা কিশোরী অন্তঃসত্ত্বা বলে মামলার এজাহারে পরিবারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান মিয়া এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী। সে কারও সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। তার বড় বোন স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন। মেয়েটির মা ও বাড়ির অন্য নারীরা পাশের একটি কারখানায় কাজ করেন। এই সুযোগে দুলাভাই পারভেজ ও প্রতিবেশী হজরত আলী অনেক দিন ধরে মেয়েটিকে ধর্ষণ করছিলেন। সম্প্রতি মেয়েটির নানা শারীরিক জটিলতা দেখা দিলেও চিকিৎসকের কাছে নেওয়ার জানা যায়, মেয়েটি ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

 খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team