1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৫ নেতাকর্মী আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৫ নেতাকর্মী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় জানা গেলেও অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা শহরের মধ্যে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এর অংশ হিসেবে মাইক্রোবাসযোগে শহরে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন। এ ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে আবারও গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব ও তার সমর্থকরা সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team