1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্নীতি প্রতিরোধে প্রচারণায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধে প্রচারণায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধে প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, দুদকের বর্তমান কাঠামোতে আমরা যে কাজগুলো করছি সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা আছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে। সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছি।

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ ও সততা স্টোর চালুর বিষয় দুদক সচিব বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কি না সেই জিনিসগুলো দেখবেন, কোথাও সহযোগিতার দরকার হয় সেগুলো আমাদের বললে আমরা সহযোগিতা করবো।

মাঠ পর্যায়ে ইদানিং দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে (ডিসি) একটু সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রচারণা তারা চালায় অবশ্যই তা তাৎক্ষণিক যেন আমাদের ১০৬ হটলাইন নম্বরে জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team