1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আ.লীগের যাওয়ার সময় হয়ে গেছে : ফখরুল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

আ.লীগের যাওয়ার সময় হয়ে গেছে : ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগের যাওয়ার সময় হয়ে গেছে, ঘোরাঘুরি করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের নির্যাতন, যন্ত্রণা, চুরি-দুর্নীতি সবকিছু থেকে এখন মানুষ বাঁচতে চায়।

তিনি বলেন, দেশে একটা শ্রেণি সম্পদের পাহাড় বানিয়েছে। তারা দেশের বাইরে টাকা পাঠিয়ে দিচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দানব সরকারকে সরাতে হবে। এখনও সময় আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার খালেদা জিয়াকে অসহায় অবস্থায় বন্দি করে রেখেছে। চিকিৎসাও করাতে দিচ্ছে না। আমাদের ৬৪৮ জন ভাইকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছে। আমাদেরকে বিদ্রোহ করতে হবে, রুখে দাঁড়াতে হবে।

মির্জা ফখরুল বলেন, যুবক ও ছাত্র থাকা অবস্থায় আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। এখন আপনাদের কাছে গুরুদায়িত্ব এসেছে। আপনারা এই ফ্যাসিবাদকে পরাজিত করবেন।

এ সময় বিএনপি নেতা এ্যানিকে গভীর রাতে গ্রেপ্তার করে নির্মমভাবে পেটানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এ্যানি আদালতে বলেছে, তাকে চোর-ডাকাতের মতো পেটানো হয়েছে। আমাদের মুখে কুলুপ এঁটে বসে থাকবেন না, জেগে উঠতে হবে।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ-অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team