1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আশিক বন্ধুর লেখা এফ এ সুমন ও সুবর্ণার কন্ঠে- চাঁন্দেরই আলো”  - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আশিক বন্ধুর লেখা এফ এ সুমন ও সুবর্ণার কন্ঠে- চাঁন্দেরই আলো” 

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমার বন্ধু আমার কাছে, চাঁন্দেরই আলো, হোকনা সে অন্ধ বোবা, কালোর চেয়ে কালো” এমন কথামালায় সাজানো ঈদের জন্য নতুন একটি দ্বৈত গানের রেকর্ডিং গতকাল রাতে ঢাকায় এফ এ সুমনের ষ্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন এফ এ সুমন ও সুবর্ণা মল্লিক।

গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।

সুর সংগীত করেছেন এফ এ সুমন। চাঁন্দেরই আলো” শিরোনামের গানটি রেকর্ডিং শেষে সঙ্গীতশিল্পী ও সুরকার এফ এ সুমন জানান, একদম মেলোডিয়াস গান চাঁন্দেরই আলো। এমন গান না দেখে শুনলেও ভালো লাগবে। কানে থেকে মনে লেগে থাকবে। আশিক বন্ধুর বাছাইকৃত পছন্দের কথায় প্রথমবার গাইলাম। গানটিতে আমার শ্রোতারা আমার সেই আগের জনপ্রিয় গানের মতো আমাকে খুঁজে পাবে।

অ্যাডভোকেট ও কণ্ঠশিল্পী সুবর্ণা মল্লিক বলেন-গানের কথাগুলো অসাধারণ লিখেছেন আশিক বন্ধু। এবং এফ এ সুমন ভাইয়ের সুর কন্ঠে একসাথে গাইতে পেরে আমার অনেক ভালো লাগছে। অত্যন্ত শ্রুতিমধুর ও মিষ্টি একটা গান করতে পেরে আনন্দিত। ঈদে সবাই গানটি শুনবেন, অনুপ্রাণিত করবেন। গানটির অডিওর কাজ শেষে এখন ভিডিও এডিটিং চলছে। ঈদের আগেই গানটি প্রকাশ হবে এসআরএম মিউজিক সেন্টার এর ইউটিউব চ্যানেলে। 

বিএ.

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team