1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অস্কার ২০২৪: সেরা অভিনেত্রী এমা স্টোন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

অস্কার ২০২৪: সেরা অভিনেত্রী এমা স্টোন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সেরা অভিনেত্রীর অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন—অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলেছে তর্ক–বিতর্ক। সব জল্পনা শেষে ৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতেই। ‘পুওর থিংস’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি অভিনেত্রীর দ্বিতীয় অস্কার।

এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে এমা স্টোনসহ মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন—প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার। মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’–এর জন্য মনোনয়ন পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।

প্রসঙ্গত, গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ নারী চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের মাধ্যমে পুনর্জীবিত হয়েছেন।

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team