1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অপচয় রোধ ও পাচার বন্ধে তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

অপচয় রোধ ও পাচার বন্ধে তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: অপচয় রোধ ও পাচার বন্ধে জ্বালানি তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য কম থাকলে অপচয় হওয়ার প্রবণতা থাকে। তাই অপচয় রোধ ও পাচার বন্ধ করতে এবং একটা ডিসিপ্লিন (শৃঙ্খলায় ফেরাতে) আনতে সরকার কিঞ্চিৎ মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই- পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয়, জনদুর্ভোগ যাতে না আসে; সে জন্য টলারেবল (সহনীয়) মাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধি করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের নেতা বিভিন্ন জায়গায় ঘুরছেন আর বলছেন বাইরে তেল নেই, সংসদে আছে। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team