1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৩ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।

১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

এ সময়ে দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team