1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সীমিত পরিসরে দোকান খুলেছে, ক্রেতা হাতেগোনা সীমিতাকারে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সীমিত পরিসরে দোকান খুলেছে, ক্রেতা হাতেগোনা সীমিতাকারে

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সরকারের পক্ষ থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেওয়ার প্রথম দিনে হাতেগোনা ক্রেতা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ।

রবিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, ‘আজ থেকে আমাদের সীমিত আকারে মার্কেট এবং দোকানপাট খোলার কথা ছিল, সে অনুযায়ী বন্ধু রোড, এলিফেন্ট রোড, ইসলামপুর, নিউ সুপার মার্কেট, বিশাল মার্কেট কিছু কিছু মার্কেট আমরা খোলার ব্যবস্থা করেছি। কাস্টমার যে আসছে না, সেটা বলব না। মোটামুটি চলছে।’

দীর্ঘদিন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন-ভাতা সাধ্যমতো পরিশোধ করা হবে জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কারণ দুই মাস যাবত আমাদের দোকানপাট বন্ধ। আমাদের সাধ্য মোতাবেক মার্কেট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন পরিশোধ করার চেষ্টা করব।’

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি সেবা বাদে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবির মুখে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গত ৪ মে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলা যাবে।

সরকারের পক্ষ থেকে দোকান ও শপিং মল খোলার অনুমতি দেয়া হলেও ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশের অধিকাংশ মার্কেট ও শপিং মল।

নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team