1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে সদর হাসপাতালে এক কয়েদির মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সদর হাসপাতালে এক কয়েদির মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ফুল মাহমুদ (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। দু’টি হত্যা মামলায় ৬০ বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত ফুল মাহমুদের বাড়ি সদর উপজেলার চর হরিপুর গ্রামে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আল-মামুন জানান, ফুল মাহমুদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সপ্তাহ খানেক আগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় শুক্রবার তাকে কারাগারে আনা হয়। শনিবার রাতে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team