1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাবেক ম‌হিলা শ্র‌মিকলীগ নেত্রী মুক্তা রিমান্ডে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সাবেক ম‌হিলা শ্র‌মিকলীগ নেত্রী মুক্তা রিমান্ডে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খুলনা মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক নেত্রী সাদিয়া আক্তার মুক্তাকে ‌জিজ্ঞাসাবাদের জন্য চার দি‌নের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. আমিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার রাতে মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বিকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ মুক্তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের দিনে মুক্তার কাছ থেকে ১২ ভরি ৩ আনা স্বর্ণ ও নগদ দুই লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মুক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের এলাকার বাসিন্দা শেখ শুকুর আলীর স্ত্রী। তিনি মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী শেখ শুকুর আলী পলাতক র‌য়ে‌ছেন।

মামলার বিবরণী থে‌কে জানা গে‌ছে, গত ২৪ জানুয়ারি বিকালে খুলনা নগরীর বাবু খান রোডস্থ ব্যবসায়ী কাজী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণ, নগদ ২৯ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মঞ্জুরুল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, আসামি মুক্তা ও তার স্বামী এর আগেই ঢাকায় ফ্ল্যাট বাড়িতে ভাড়া নেয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রয়েছে। খুলনায় ডাকাতির ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুক্তাকে গত সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্য সহযোগীদের বিষয়ে তথ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন কর‌লে বিজ্ঞ আদালত চার দিন রিমান্ড মঞ্জুর ক‌রেছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team