1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. মনিরুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ মডেল একাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আঃ ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকে মহাসিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোয়েব হোসেন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী হিসাব সহকারী মো. মনিরুজ্জামানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিলেও তাঁর সঙ্গে সবার আন্তরিক সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. মনিরুজ্জামান। একপর্যায়ে সহকর্মীদের ভালোবাসা ও দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই কর্মস্থলে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আপনাদের সবার কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা কখনো ভুলতে পারব না। আজ বদলির কারণে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মোরেলগঞ্জের এই মানুষগুলোর সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।”
তাঁর বক্তব্যের সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে সান্ত্বনা দেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
পরে বিদায়ী অতিথি মো. মনিরুজ্জামানকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team