1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ফাইল ছবি

নিউজ ডেস্ক: ধর্ষণের অভিযোগ ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব ধরনের মামলা, এমনকি হত্যা মামলাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক প্রকৃতির মামলা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনও পক্ষপাত বা শর্তের সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্বে বিকাল ৪টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়।

আইনমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুক।

আইনমন্ত্রী বলেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এভাবে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হচ্ছে। তবে কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। সে কারণে সব মামলা প্রত্যাহার করা সম্ভব হয়নি।

আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখনও মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক প্রকৃতির হলে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা এর বাইরে থাকবে।

এর আগে সংসদ সদস্যদের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শূন্যতা ও সংকট দূর হবে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের মামলাগুলো যথাযথ ফরমে জমা দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি জামায়াতের নায়েবে আমির ও সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে জমা দেওয়ার অনুরোধ করেছেন।

অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনোটির গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team