1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাবেক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীকে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় গ্রেফতার বেরোবি শিক্ষিকা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সাবেক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীকে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় গ্রেফতার বেরোবি শিক্ষিকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার করেছে পুলিশ। সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় আইসিটি আইনে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ গ্রেফতার করে।

জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার শনিবার রাতে তাজহাট থানায় এজাহার দায়ের করেন। কিন্তু সেটি মামলা না নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) দায়ের করা মামলায় শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার দেখানো হয়।

সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

বিষয়টি বুঝতে পেরে রাতে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি সরিয়ে দুঃখ প্রকাশ করেন সিরাজুম মুনিরা। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি স্ট্যাটাস দেন।

এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে। খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team