1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সানি লিওনের আসল নাম ‘দুর্গাবতী সিংহ’, - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সানি লিওনের আসল নাম ‘দুর্গাবতী সিংহ’,

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

বিনোদন,ডেস্ক: যতদূর জানা আছে, সানি লিওন ভারতের নাগরিক নন। কিন্তু সম্প্রতি জানা গেল, তাঁর বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলার এক গ্রামে। তাঁর বয়স ৫১। এবং সর্বোপরি, তাঁর আসল নাম দুর্গাবতী সিংহ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উত্তর প্রদেশের বালিয়া লোকসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটার লিস্টে এমন কাণ্ডই দেখা যাচ্ছে। জনৈক দুর্গাবতী সিংহের নামের পাশে শোভা পাচ্ছে সানি লিওনের ছবি। শুধু তা-ই নয়, কাণ্ড আরও রয়েছে।

এই ভোটার লিস্টে অনেকের নামের পাশে পায়রা, হাতি, হরিণের ছবিও রয়েছে। ৫৬ বছরের জনৈক নারদ রাইয়ের পরিচিতি-চিত্রটি একটি আফ্রিকান হাতির। কুমার অঙ্কুর লিংহের ছবিটি একটি হরিণের।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রস্তুত এই ভোটার তালিকা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছে। ভুলের পাহাড় সেই তালিকায়। সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসার পরে টনক নড়েছে সংশ্লিষ্ট আধিকারিরদের। তাঁরা জানিয়েছেন, গোলমাল শুধু মাত্র ছবিতেই। ভোটারদের বাকি তথ্য ঠিকই আছে।

ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার জানিয়েছেন, অপারেটরের গাফিলতিতেই এই ঘটনা। তার বিরুদ্ধে বালিয়া কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team