
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ প্রকাশিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন। উপাচার্য বার্ষিক প্রতিবেদনের পাঠ উন্মোচন করেন। প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য সম্পাদনা পর্ষদ সভাপতিসহ এর সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বার্ষিক প্রতিবেদনকে আরও তথ্যবহুল করার পরিকল্পনার কথাও জানান।
প্রতিবেদন হস্তান্তরকালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
এই বার্ষিক প্রতিবেদনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, প্রকাশনা, গবেষণা প্রকল্প, উন্নয়ন কাজসহ আনুষঙ্গিক তথ্য-উপাত্ত স্থান পেয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন)-এর সভাপতিত্বে ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।