
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি রাজশাহীর শিক্ষাঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।