
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে আনসার ও ভিডিপির উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ, র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুড়ি আনসার ও ভিডিপি ক্লাবে সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়।
মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা সমাবেশে বরইকুড়ি গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল, ব্যক্তি ও পরিবারে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় মাদক থেকে দূরে থাকতে এবং সমাজে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী র্যালি বের করেন আনসার সদস্যরা। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।