
নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক কর্মশালা ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচি রবিবার সকালে শেষ হয়।
কর্মশালার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জাবির আল হাইয়ান ভবনে মহা-তাঁবু জলসার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মো. রেজাউল করিম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল মতিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আরএসএল ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ফখরুল ইসলাম এবং রাবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সম্পাদক আবুল কালাম বাদশা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় রোভার সদস্যদের স্কাউটিংয়ের আদর্শ, নেতৃত্ব বিকাশ, দলগত কর্মকৌশল ও মানবিক মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্যদের দীক্ষা প্রদান করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।