1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ থানার প্রতাপী এলাকার মোহাম্মদ আনোয়ার খানের ছেলে ইব্রাহিম খান (৪০) এবং জগন্নাথপুর থানার মৃত বশির মিয়ার ছেলে জামাল মিয়া (২৭)।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team