1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ( ২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিনি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার ইনচার্জ (ওসি) পঞ্চনদ সরকার,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, কিশমত গণকৈড় ইউনিয়ন পরিষদের প্রশাসক এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটি সভার সভাপতি ( ইউএনও ) সভায় বক্তব্যে উল্লেখিত বেশ কিছু সমস্যা নিয়ে জনস্বার্থে  দুর্গাপুর হাট ইজারদার ও জিয়া চত্বর থেকে ব্রিজের উপর বিশেষ করে যানজটকে কি হবে সমাধান করা যায়, সহ চিহ্নিত মাদক ব্যবসায়িকদের  উপর অভিযান । উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team