1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি এবং পরিষদের হলরুমে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

‘হাতধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন এবং সিংগা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুজ্জামান।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team