1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ-৫। গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।

রোববার (১ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সীমান্তবর্তী কলকলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে সহুবুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সহুবুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team