মহাদেবপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন
প্রকাশের সময় :
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন করা হয়েয়ে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম মাঝহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঋণের চেক বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফ্ফর রহমান, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো. ইমরুল কায়েশ সাজু প্রমুখ। আলোচনা সভার শেষে প্রশিক্ষন প্রাপ্ত ৬ জন যুব ও যুবনারীর মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন।