1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে চেসি দে ত্রিপুরার স্মরণে শোকসভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রাবিতে চেসি দে ত্রিপুরার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের প্রয়াত শিক্ষার্থী চেসি দে ত্রিপুরার স্মরণে বৃহস্পতিবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় বিভাগে অনুষ্ঠিত এই শোকসভায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান সভায় সভাপতিত্ব করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে চেসি দে ত্রিপুরাকে একজন কৃতী ও সম্ভাবনাময় শিক্ষার্থী উল্লেখ করে তার মৃত্যু মাইক্রোবায়োলজি বিভাগ তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ক্ষতি বলে বলেন। তিনি চেসির দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি ও চিকিৎসার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সমবেদনা জানান।

শোকসভায় প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ও বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও খ্রিষ্টধর্মীয় রীতিতে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য যে, চেসি দে ত্রিপুরা ১৯ অক্টোবর বিকেলে বাগমারা থেকে রাজশাহী ফেরার সময় তাকে বহনকারী অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত ১১টার কিছু পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ির মাটিরাঙায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team