1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি, সভাপতি তানিমুল সম্পাদক তিশা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি, সভাপতি তানিমুল সম্পাদক তিশা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (আরইউইসি) ২০২৬–২৭ মেয়াদের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিমুল ইসলাম সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন তিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল ভবনে ক্লাব কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো, সাবেক সভাপতি রায়হানা মালিক সেঁজুতি এবং সাবেক সাধারণ সম্পাদক তামিম আল নূর।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসাইন, মো. শরিফুল ইসলাম শরিফ, মো. ফেরদৌস ইসলাম শুভ, তামান্না ইয়াসমিন ও মো. রিফাত আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নওশিন তাবাসসুম আলম অর্পা, ফাহমিদা ফেরদৌস কথিকা, সামিয়া আক্তার, আব্দুল মতিন ও জাকিয়া ইসলাম রোজা। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কারিমা আসাদ।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মাহমুদ উল হাবিব, আবীর হোসেন ফারদিন, এএসএম মাশরাফি হাসান, তানভীর মাহমুদ মাহি, সাক্ষী আক্তার সিনহা, আল মাহাদী মাহিন, মো. জোয়েল রানা, মো. কামরুল হাসান, হোসাইন সাকিব, আবু হানিফা ও শেখ তানিয়া।

২০১৯ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব শিক্ষা, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team