1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি, বোরো ধানের ক্ষতির শঙ্কা! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি, বোরো ধানের ক্ষতির শঙ্কা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
বৃষ্টির আগে রাজশাহীর আকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় প্রচন্ড ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে প্রায় আধা ঘন্টা সময় ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। শিলা বৃষ্টিতে আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিক থেকে রাজশাহী আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আকাশে মেঘের ঘনঘটা আরও বেড়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে ঘন কালো মেঘের সাথে প্রচন্ড ঝড় বইতে শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টি। বৃষ্টি পড়ার আগেই শিলা বৃষ্টি পড়তে দেখা গেছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।

সেই সাথে প্রচুর শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান ও কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়ে। বিকেল পৌনে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খুব জোরে বৃষ্টিপাত হয়। বিকেল ৫ টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টি অব্যাহত ছিল। তবে ঝড় ছিল না। রাজশাহী মহানগর ও এর আশেপাশের উপজেলাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team