1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পত্নীতলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

পত্নীতলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে রোববার (৮ নভেম্বর) এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা সমবায় অফিসার সামছুল হকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আসমাউল হোছনা, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের সঠিক চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরিশেষে সমবায় খাতের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team