1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার খরচাপা সীমান্ত থেকে নদীতে মাছ ধরার সময় ৪/৫ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে কোন এক সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর রাজশাহী বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী জেলেদের নাম জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর ১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্নেল

ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার বেলা ১১ থেকে ১২টার মধ্যে নদীতে মাছ ধরা অবস্থায় ৪ থেকে ৫ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি শোনার পর পতাকা বৈঠক আহবান করা হয়েছে। শনিবার পতাকা বৈঠক হলে কি কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা জানা যাবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team