1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৬ জুন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৬ জুন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরাতে ৬ জুন বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। তবে যাত্রার তারিখ জরুরি প্রয়োজনে পরিবর্তন হতে পারে।

ন্যূনতম সংখ্যক যাত্রীর টিকিট ক্রয় সাপেক্ষে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ৬ জুন দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।

বিশেষ এ ফ্লাইটটির নির্ধারিত সময় অরেক্স অ্যাভিয়েশন লিমিটেড যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেবে। এ ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস টিকিটের মূল্য আনুমানিক দুই হাজার মার্কিন ডলার হতে পারে।

বিশেষ ফ্লাইটে নিজ খরচে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আগামী ৪ জুনের মধ্যে ঢাকার অরেক্স অ্যাভিয়েশন লিমিটেডের অনলাইন পোর্টাল galaxyaviationbd.com এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকিট কেনার মাধ্যমে বিশেষ ফ্লাইটে আসন বুকিং দেয়ার অনুরোধ করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team