1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে আনসার ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ ও র‍্যালি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

মোহনপুরে আনসার ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ ও র‍্যালি

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে আনসার ও ভিডিপির উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুড়ি আনসার ও ভিডিপি ক্লাবে সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়।

মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা সমাবেশে বরইকুড়ি গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল, ব্যক্তি ও পরিবারে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় মাদক থেকে দূরে থাকতে এবং সমাজে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী র‍্যালি বের করেন আনসার সদস্যরা। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team