1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মেয়ের বিয়ের কাজের চাপে ডিপজল অসুস্থ! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মেয়ের বিয়ের কাজের চাপে ডিপজল অসুস্থ!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: মেয়ে ওলিজা মনোয়ারের বিবাহোত্তর সংবর্ধনায় অতিরিক্ত কাজের চাপে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এই বিয়েকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে তার বাড়িতে চলছে আনন্দ-উৎসব।

ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে ডিপজল কন্যা ওলিজার বিয়ে সম্পন্ন হয়।

মেয়ের জন্য দোয়া চেয়ে ডিপজল বলেন, বিয়ের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমি অনেক ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ করেছি। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। সবাই দোয়া করবেন আমার মেয়ে এবং জামাতা যেন সুস্থ সুন্দর একটি জীবন পরিচালনা করতে পারে।

উল্লেখ্য, এর আগে গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিপজল। তখন থেকেই চিকিৎসকদের বিধিনিষেধের মধ্যে থাকতে হয় তাকে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team