
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাড়ির পাশের একটি আমগাছ থেকে বিলাশ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিলাশ উপজেলার সফাপুর ইউপির চকউজাল গ্রামের মনো মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বিলাশ পাহাড়পুর বাজারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো। বেশ কিছুদিন আগে থেকেই সে লোকজনের তেমন মিশতো না এবং কথাবার্তাও কম বলতো। গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সকলের সাথে রাতে খাবার খাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। এরপর রাতের কোনো এক সময়ে সকলের অজান্তে বাড়ির পাশে একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
বুধবার সকালে তার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।