1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামের ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। নিহত আনিছুর রহমান রণাইল নিচপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গং এর সাথে তাদের শরীকান একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল গং এর বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন থেকে নজরুল গং তাদেরকে জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন।

স্থানীয় মাতব্বররা শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। তাদের হামলায় রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমান, আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আলহাজ¦ আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং নজরুল গংয়ের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, ইলিয়াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team