1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সারিয়াকান্দিতে টাস্কফোর্সের অভিযান, টাপেন্টাডলসহ দুজনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে টাস্কফোর্সের অভিযান, টাপেন্টাডলসহ দুজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে সুইপার কলোনি থেকে ৯৯৫ লিটার ওয়াশ, ২৯৫টি খালি বোতল ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামের মোছা. জনি আক্তার (২৩) ও কুঠিবাড়ী গ্রামের মো. রাজু আহম্মেদ আদু (২৮)। অভিযানে তাঁদের কাছ থেকে ১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালত জনি আক্তারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজু আহম্মেদ আদুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

এদিকে, একই উপজেলার কুঠিবাড়ী গ্রামের সুইপার কলোনিতে ডিএনসি বগুড়া ও সারিয়াকান্দি থানা পুলিশের উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্সের আরেকটি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৯৯৫ লিটার ওয়াশ, ২৯৫টি খালি বোতল ও মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক উৎপাদন প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ কার্যক্রমের মাধ্যমে মাদক কারবার ও অবৈধ মদ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গ্রেপ্তার জনি আক্তারের কোলে দুধপানকারী এক বছর ছয় মাস বয়সী একটি ছেলে শিশু রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team