1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ, গাঁজা ও হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে একজনকে চার মাস এবং অপর চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার মো. শাকিল হাসান (২২), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর এলাকার মো. সেলিম (৩৮), নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর এলাকার মো. জুয়েল (৩৮), বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল বাজার এলাকার মো. রাকিব (৩০) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঘোলাগাড়ি এলাকার মো. কুদ্দুস আলী রিপন (২০)। তাঁদের মধ্যে শাকিল হাসান তালিকাভুক্ত আসামি।

অভিযানকালে তাঁদের কাছ থেকে চার লিটার চোলাইমদ, ২০০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের বক্তব্য হিসেবে বলা যায়, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team