1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফজলুর রহমান এবং ছাত্রদল নেতা তারিক আজিজ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team