1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের একজনকে ছয় মাস এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের যথাক্রমে ১০০ ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর একটার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার বড় পুকুরিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (৪০) এবং বিটসোনাই গ্রামের মো. ফজলু প্রামাণিকের ছেলে মো. শাকিল আহমেদ (২৫)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা ট্যাবলেটগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ কার্যক্রমের মাধ্যমে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team