1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভবন থেকে পড়ে প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ভবন থেকে পড়ে প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামীম সরকার (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সরকার লালপুর উপজেলার নাগশোষা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পহেলা বৈশাখে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত তিনি দোতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে থানা পুলিশ। পরে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team