1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
ছবি: সংগৃহীত

খবর ২৪ ঘন্টা ডেস্ক : 

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। দেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসেবে এ স্বীকৃতি পেয়েছে বলে আজ সোমবার নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ইন্টারন্যাশনালএভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডট কমের তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে।নভোএয়ারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ১২টি মানদণ্ড ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করে এই রেটিং দিয়েছে প্রতিষ্ঠানটি। নভোএয়ার

ইউরোপীয় ইউনিয়ন ও ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটির অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা।নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team