1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মাদক কারবারীর কারাদন্ড - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মাদক কারবারীর কারাদন্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুখ হোসেন ওরফে বাসু ফারখ(৪৩) নামের এক ব্যাক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র আদালত এ সাজা দেন। দন্ডিত ফারুখ হোসেন উপজেলার মাড়িয়া নিংটিপাড়া গ্রামের মৃত এহসান প্রামানিকের ছেলে।

পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে ফারুখ হোসেন উত্ত্যক্ত করছিল। বুধবার বিকালে ওই ছাত্রী বাগাতিপাড়া মডেল থানায় ফারুখের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তার কলেজের যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করলে পুলিশ তাকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাসরিন বানুর আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, ফারুখ একজন মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের আট থেকে দশটি মাদকের মামলা রয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team