1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সৌরভ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সৌরভ ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। অভিযানে তাঁর কাছ থেকে পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় উদ্ধার করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকদ্রব্যের অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team