1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় গাঁজাসহ ৫ জন আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বগুড়ায় গাঁজাসহ ৫ জন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাগরকান্দি, হাতিবান্ধা এলাকার মৃত মনু বাসফোড়ের ছেলে রুবেল বাসফোড় (৩৬), একই এলাকার আসাদ আলীর ছেলে সোহেল (৩৫), মৃত শওকত হোসেনের ছেলে সাবলু মিয়া (৪৩), মহাস্থান পূর্বপাড়া এলাকার মৃত ইবরাহীম ফকিরের ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে লালন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি একজনকে ৫০ টাকা এবং বাকি চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।”

অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team