1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রিয়ঙ্কা চোপড়ার হবু শ্বশুরমশাইয়ের দেনা ৭০ কোটিরও বেশি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

প্রিয়ঙ্কা চোপড়ার হবু শ্বশুরমশাইয়ের দেনা ৭০ কোটিরও বেশি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
প্রিয়ঙ্কার বার্ষিক আয় যেখানে ৭০ কোটি! ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজ

বিনোদন,ডেস্ক: কয়েক দিন আগেই বাগদান অনুষ্ঠান হয়ে গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। বর্তমানে তাঁরা মেক্সিকোতে রয়েছেন, ছুটি কাটাতে।

আর তখনই এক দুঃসংবাদ শোনা গেল জোনাস পরিবারের তরফ থেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নিক জোনাসের বাবা, পল জোনাস বর্তমানে একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে। নিউ জার্সিতে তাঁর রিয়্যাল এস্টেটের ব্যবসায় প্রায় ৭০ কোটি দেনা হয়ে গিয়েছে।

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে যে, কোম্পানির বেশ কিছু জিনিস বিক্রি করে সেই দেনা শোধ করার পরিকল্পনা করছেন পল জোনাস।

প্রিয়ঙ্কা-নিকের এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য পল জোনাস সস্ত্রীক এসেছিলেন ভারতে। কিন্তু, তখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও খবর ছিল না কারোর কাছে।

প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে ফোর্বস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, বলিউডে সব থেকে দামি অভিনেত্রী হলেন প্রিয়ঙ্কা চোপড়া। যার বার্ষিক আয় ছিল ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকার সমান।

অন্য দিকে, পলের ছেলে, নিকের নিজস্ব সম্পত্তির মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। তাঁর অন্য দুই ভাই, জো ও কেভিনের অর্থনৈতিক অবস্থাও বেশ স্বচ্ছল।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team