1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো পুঠিয়ার বদোপাড়ার হাশেম আলীর ছেলে আরাফাত হোসেন (১৮) ও মিন্টু মিয়া এবং দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২৩)।

রোববার (১৪ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে পুঠিয়ার কাশিয়াপুকুর এলাকায় দ্বায়িত্ব পালনকালে পুলিশের উপর আক্রমণ করে ওই এলাকার চিহ্নিত কয়েকজন। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান, আক্রমণ ও বলপ্রয়োগ, আঘাতদান, হুকুমদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে পুঠিয়া থানায় একটি মামলা করেন এসআই ফিরোজ হোসেন।

মামলা সূত্রে প্রকাশ, পুঠিয়া তাহেরপুর সড়কে কাশিয়াপুকুর এলাকায় এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে দ্বায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এসময় তিনজন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাদের উদ্ধার করে পরিচয় জানতে চায় পুলিশ। তখন গ্রেফতারকৃত আরাফাত, মিন্টু, হাফিজুল সহ কয়েকজন পুলিশদলকে ভুয়া পুলিশ উল্লেখ করে লাঠিসোটা ও ডালপালা দিয়ে মেরে এসআই ফিরোজ ও এএসআই মনিরুল সহ আরও তিনজন পুলিশ সদস্যকে আহত করে।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার আদালতে হাজির করা হবে।

বিএ….

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team