
নিউজ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান, বৈঠকে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত। এ ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতাকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবেও উল্লেখ করেন তিনি।
এ সময় আগামী বছরের অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘ডিজাসটার রিস্ক রিডাকশন কনফারেন্সে’ (Disaster Risk Reduction Conference)’ অংশ নিতে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান মাইকেল মিলার।
প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অব্যাহত সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।