1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীসহ আটক ১৩ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নাটোরে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীসহ আটক ১৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ শিক্ষার্থীসহ মোট ১৩ জনকে আটক করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাটোরের কদমলীলান ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার ছিল এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা। বেশ কয়েক দিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে র‌্যাব সদস্যরা। পরে মোবাইলে পরীক্ষার প্রশ্ন পেলে ১০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট ১৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team